EIIN : 106215
Madrasha Code : BMEB 17701, BTEB 74017 West Maijpara, CHAKARIA, Cox'sbazar; 01832060247 and 01309106215
Dulahazara Islamia Arabia Dakhil Madrasah ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসা West Maijpara, Dulahazara, CHAKARIA, Cox'sbazar
01832060247 and 01309106215; md.nasir01011974@gmail.com
Welcome To Our Madrasah

    Welcome To Our Madrasah

    •                                                     বিছমিল্লাহির রাহমানির রাহিম                                                                                                                                                                     মাদ্রাসা সম্পর্কিত ইতিহাস

    • শিক্ষা মানুষের মৌলিক অধিকার ।পর্যটন নগরী কক্সবাজার জেলার পাহড়ী ও উপকূলিয় সখ্যাতার মিলন কেন্দ্র সুন্দরবন খ্যাত চকরিয়া উপজেলার অনন্য সুন্দর, ডুলাহাজারা সাফারী পার্ক সংলগ্ন ডুলাহাজারা ইউনিয়নে অবস্থিত ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসাটি স্থানীয় গণ্যমান্য শিক্ষানুরাগী দানবীর ও ইসলাম প্রিয় তৌহিদী জনতা ও সরকার বাহাদুর এর সার্বিক সহযোগিতায় এবং আন্তরিকতায় অত্র মাদ্রাসাটি সংশ্লিষ্ট উপজেলার সাহারবিল ইউনিয়নের মান্যবর মুরব্বি মৌলানা গোলাম চোবহান (প্রয়াত) এর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি মাদ্রাসাটি সু-নামের সহিত এলাকায় যথেষ্ট সুখ্যাতি অর্জন করে আসছে। 
    • প্রিয় মাদ্রাসাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৬ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অনুমতি লাভ করত: ১৯৮৭ সালে সরকারী এমপিও ভূক্ত হন এবং ১৯৮৮ সাল হতে দাখিল পরীক্ষায় ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আজ অবদী মাদ্রাসার যথেষ্ট সু-নাম জেলা ও দেশব্যাপী ছড়িয়ে আছে। উল্লেখ্য যে, মাদ্রাসাটি বিগত ২০১৬, ২০১৭,২০১৮,২০১৯,২০২২ এবং ২০২৩ সালে চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা ও ২০১৮ সালে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে প্রশাসনিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে মাদ্রাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত বিজ্ঞান ও কর্মমূখী শিক্ষা হিসাবে কারিগরি বোর্ডের অধীনে  ০২টি ট্রেড যথাক্রমে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ও ড্রেস মেকিং চালু আছে। মাদ্রাসায় বর্তমানে সুপার সহ ১৬ জন শিক্ষক/শিক্ষিকা ০৬ জন কর্মচারী এমপিও ভূক্ত সহ ০২ জন সহযোগি শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত আছেন। মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের সুপার / ভারপ্রাপ্ত সুপার হিসাবে খেদমতে আত্ননিয়োগ করেছেন, তারা হলেন- যথাক্রমে মাওলানা ছাবের আহমদ (প্রয়াত), মাওলান আব্দুল গণি (প্রয়াত), মাওলানা শাহ  আব্দুর রশিদ  পীর সাহেব কেবলা (প্রয়াত), মুহিব্বুল্লাহ আনছারী (ভারপ্রাপ্ত)  প্রমুখগণ ।