Cleanliness
Mohammad Nasir Uddin
সাগর মেঘলা, সবুজ বন বনানী ও রূপালী সৈকতের অনন্য সুন্দর, লোনজলে বিধৌত জেলার নাম কক্সবাজার। এই জেলার অন্তর্গত সুন্দরবন খ্যাত চকরিয়া উপজেলাস্থ ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসাটি প্রাচীনতম একটি ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষালয়। মাদ্রাসাটি স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিমহল ও মাননীয় সরকার বাহাদুরের ঐকান্তিক আন্তরিকতায় বিগত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৬ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে অনুমতি এবং ১৯৯০ সালে সরকারী স্বীকৃতি লাভ করত: ১৯৮৭ সালে সরকারী এমপিও ভূক্ত হন। মাদ্রাসাটিতে বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান এবং কারিগরি বোর্ডের অধীনে দু‘টি কর্মমূখী ট্রেড যথাক্রমে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়াকর্স ও ড্রেস মেকিং চালু রয়েছে। বর্তমানে মাদ্রাসায় ১৮ শিক্ষক/শিক্ষিকা ০৬ জন কর্মচারী ও দু‘জন সহযোগী শিক্ষক দ্বারা প্রায় পাঁচ শাতধিক ছাত্র-ছাত্রীদেরকে যুগোপযোগী শিক্ষাদানে নিয়োজিত আছেন । উল্লেখ্য যে, মাদ্রাসাটি বিগত ২০১৬ ,২০১৭,২০১৮ ,২০১৯, ২০২২ ও চলিত ২০২৩ সালে চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা এবং ২০১৮ সালে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে প্রশাসনিক স্বীকৃতি লাভ করেন। প্রতিবছর পাবলিক পরীক্ষার ফলাফলে উপজেলা ও জেলা ব্যাপী অধিকতর সু-নাম বয়ে আনছে। আমি মাদ্রাসা সংশ্লিষ্ট পরিচালনা কমিটি, কর্মরত শিক্ষক/শিক্ষিকা-কর্মচারী,ছাত্র-ছাত্রী অভিভাভক মহল কে জানাই প্রতিষ্টানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
.মোহাম্মদ আসলাম চৌধুরী
আলহামদুলিল্লাহ।
পর্যটন নগরী, পর্যটকের শহরখ্যাত কক্সবাজার জেলার পাহাড়ী ও উপকূলীয় সখ্যতার মিলন কেন্দ্র আমার প্রিয় উপজেলাধীন ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসাটি ১৬ নম্বর ডুলাহাজারা ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটি অত্র এলাকার দানবীর ব্যক্তিবর্গ , মাননীয় সরকার বাহাদুরের সার্বিক সহযোগিতা ও প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতা শিক্ষক এবং এলাকার অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতায় বর্তমান সময় পর্যন্ত পৌচেছে। বর্তমানে মাদ্রাসায় একজন সু-দক্ষ সুপারের সমন্বয়ে ১৭ জন প্রশিক্ষিত ও যোগ্যমান শিক্ষক/শিক্ষিকা এবং ০৬ জন পাকাপোক্ত কর্মচারী সহ দু‘জন সহযোগী শিক্ষকের পরিচালনা ও শিক্ষাদানের মাধ্যমে পাঁচ শাতাধিক ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা দান করে আসছে। মাদ্রাসায় বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান প্রযু্ক্তিগত কারিগরি শিক্ষা চালু রয়েছে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটির প্রশাসনিক, একাডেমিক ব্যবস্থাপনা এবং পাবলিক পরীক্ষার ভাল8 ফলাফলে জেলা -্উপজেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় মাদ্রাসাটি পর পর ০৬ বার উপজেলার শ্রেষ্ট মাদ্রাসা এবং ২০১৮ সালে কক্সবাজার জেলার শ্রেষ্ট মাদ্রাসা হিসাবে প্রশাসনিক স্বীকৃতি লাভ করেন। মাদ্রাসাটি বর্তমানে একটি সু-শিক্ষিত ও সু-দক্ষ পরিচালনা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। আমি মাদ্রাসা সংশ্লিষ্ট এলাকাবাসী, অভিভাবক,পরিচালান কমিটির সদস্য ও মানুষ গড়ার কারিগর কর্মরত শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ আন্তরিক ধন্যবাদ জানচ্ছি ।
আমি মাদ্রাসার উত্তরোত্তর সার্বিক সফলতা কামনা করছি, আমিন।
Welcome To Our Madrasah
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
|---|

