EIIN : 106215
Madrasha Code : BMEB 17701, BTEB 74017 West Maijpara, CHAKARIA, Cox'sbazar; 01832060247 and 01309106215
Dulahazara Islamia Arabia Dakhil Madrasah ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদরাসা West Maijpara, Dulahazara, CHAKARIA, Cox'sbazar
01832060247 and 01309106215; md.nasir01011974@gmail.com
সভাপতি, পরিচালনা পরিষদ

    আলহামদুলিল্লাহ।

    পর্যটন নগরী, পর্যটকের শহরখ্যাত কক্সবাজার জেলার পাহাড়ী ও উপকূলীয় সখ্যতার মিলন কেন্দ্র আমার প্রিয় উপজেলাধীন ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসাটি ১৬ নম্বর ডুলাহাজারা ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটি অত্র এলাকার দানবীর ব্যক্তিবর্গ , মাননীয় সরকার বাহাদুরের সার্বিক সহযোগিতা ও  প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতা শিক্ষক এবং এলাকার অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতায় বর্তমান সময় পর্যন্ত পৌচেছে। বর্তমানে মাদ্রাসায় একজন সু-দক্ষ সুপারের সমন্বয়ে ১৭ জন প্রশিক্ষিত ও যোগ্যমান শিক্ষক/শিক্ষিকা এবং ০৬ জন পাকাপোক্ত কর্মচারী সহ দু‘জন সহযোগী শিক্ষকের পরিচালনা ও শিক্ষাদানের মাধ্যমে পাঁচ শাতাধিক ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা দান করে আসছে। মাদ্রাসায় বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান প্রযু্ক্তিগত কারিগরি শিক্ষা চালু রয়েছে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটির প্রশাসনিক, একাডেমিক ব্যবস্থাপনা এবং পাবলিক পরীক্ষার ভাল8 ফলাফলে জেলা -্উপজেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় মাদ্রাসাটি পর পর ০৬ বার উপজেলার শ্রেষ্ট মাদ্রাসা এবং ২০১৮ সালে কক্সবাজার জেলার শ্রেষ্ট মাদ্রাসা হিসাবে প্রশাসনিক স্বীকৃতি লাভ করেন। মাদ্রাসাটি বর্তমানে একটি সু-শিক্ষিত ও সু-দক্ষ পরিচালনা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। আমি মাদ্রাসা সংশ্লিষ্ট এলাকাবাসী, অভিভাবক,পরিচালান কমিটির সদস্য ও মানুষ গড়ার কারিগর কর্মরত শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ আন্তরিক ধন্যবাদ জানচ্ছি । 

    আমি মাদ্রাসার উত্তরোত্তর সার্বিক সফলতা কামনা করছি, আমিন।